নেত্রকোণায় আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১১:১৪
অ- অ+

নেত্রকোণা শহরে আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম দীপ্ত চৌধুরী (২৩)।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও দীপ্তের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ জানান, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় সমর্থকেরা জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার জয়ের পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে এসে উল্লাস করছিলেন।

এ সময় দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুমসংলগ্ন একটি ভবনের ছাদে উঠে সমর্থকদের বিজয় উদযাপনের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঘুচাপ শক্তিশালী হওয়ার আভাস, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
যাত্রাবাড়ীতে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, কাঁচি ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ১
মহাখালী থেকে পূর্বাচলে বাস সরানো শুরু, ফুলবাড়িয়ায় ঢুকবে না আন্তঃজেলা বাস
পাবনায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা