চট্টগ্রামের বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ফরিদপুরের স্বেচ্ছাসেবীদের রওনা

ইস্রাফিল ফকির, স্টাফ রিপোর্টার, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৫:১৬
অ- অ+

ফরিদপুরবাসী ও প্রবাসীদের সহযোগিতা নিয়ে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবী। মানবিক এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন তরুণ স্বেচ্ছাসেবক খায়রুল ইসলাম রোমান।

গতকাল, ফরিদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। তাদের লক্ষ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সরাসরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো।

স্বেচ্ছাসেবীরা জানান, প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা মূল্যের খাদ্যসামগ্রী, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তারা চট্টগ্রামে যাচ্ছেন। প্রতিটি পরিবারের জন্য আলাদাভাবে ত্রাণ প্যাকেজ প্রস্তুত করা হয়েছে।

প্রতিটি প্যাকেজে রয়েছে ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি বিস্কুট, ২ লিটার বিশুদ্ধ পানি, ৫০০ গ্রাম চানাচুর, এক প্যাকেট মোমবাতি, চারটি কয়েল, পাঁচ প্যাকেট খাবার স্যালাইন, একটি গ্যাস লাইট, শিশুদের জন্য দুধ ও প্রয়োজনীয় ওষুধ, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং প্রতিটি পরিবারের জন্য একটি করে তোশক, বালিশ ও চাদর। এছাড়া ১০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বন্যার্তদের প্রয়োজনীয় বিভিন্ন ওষুধও রাখা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য একটি করে নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীর কার্টুনও বিতরণ করা হবে।

এই মানবিক অভিযানে অংশ নিয়েছেন আলী মুকিম, কাজী রিয়াজ, জসিম উদ্দিন, ইয়াসিন হোসাইন, সাইদুল ইসলাম সাইদ, আবু সাইদ অমি, সালমান এফ রহমান, শারবিব রাব্বি, সিফাত হোসাইন, আরিয়ান খান শিহাব, শামিম হোসাইন, মো. জামাল, ডি এম রাজু, তরিকুল ইসলাম মাহফুজ, জাবির রায়হান ও সাকিব আল হাসানসহ আরও কয়েকজন স্বেচ্ছাসেবক।

যাত্রার আগে খায়রুল ইসলাম রোমান সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়ে বলেন, "আপনাদের ভালোবাসা ও আমানত যথাযথ মর্যাদায় বন্যাকবলিত মানুষের হাতে পৌঁছে দিয়ে সুস্থভাবে ফিরে আসতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।" দুর্যোগের সময়ে ফরিদপুরের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, সমাজের বিত্তবান ও তরুণদের এমন উদ্যোগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যেমন আশার বার্তা, তেমনি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শরীয়তপুরে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৩০ জন
জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামিলীগকে রাজনীতিতে ফিরতে হবে: আবু হানিফ 
পিলখানায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তার, সেনাবাহিনীর কাছে হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা