দিনাজপুরে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১৮:০৩
অ- অ+

দিনাজপুরে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান প্রাচীন ধর্মীয় উৎসব গিরিধারীজিউ জগন্নাথ দেবের রথযাত্রা

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ি গুঞ্জাবাড়ী ইসকন মন্দির থেকে পৃথকভাবে রথ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর- (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম

দুপুর দেড়টায় রায়সাহেব বাড়ি এবং আড়াইটায় গুঞ্জাবাড়ী ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে রথগুলো বের হয়

শোভাযাত্রা শুরুর আগে সেখানে বিশেষ প্রার্থনা ধর্মীয় আচার অনুষ্ঠানাদি সম্পন্ন করা হয় সময় রথযাত্রা উপলক্ষে শহরজুড়ে এক ধর্মীয় আমেজ সৃষ্টি হয়

দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত হাজার হাজার ভক্ত পুণ্যার্থীর সমাগমে মন্দির প্রাঙ্গণসহ পুরো এলাকা লোকারণ্যে পরিণত হয়

প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের এই পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয় আগামী ২৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেবের এই উৎসবের সমাপ্তি ঘটবে

রথযাত্রা উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হামিদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, রায়সাহেব বাড়ি দেবোত্তর স্টেটের এজেন্ট চিত্ত ঘোষ, রায়সাহেব বাড়ি লোকনাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মনোজসহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং বিপুল সংখ্যক ভক্ত পুণ্যার্থী।

(ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন ভোটার হওয়ার সুযোগ
রথযাত্রায় গিয়ে অসুস্থ মির্জা ফখরুল, চেয়েছেন দোয়া
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী 
ইতিহাসের সর্বোচ্চ দাম থেকে বড় পতন, কোন পথে স্বর্ণের বাজার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা