২৫ জুলাইয়ের আগে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ?

নাজমুস সাকিব
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ২৩:০৫| আপডেট : ২২ জুলাই ২০২৬, ২৩:০৮
অ- অ+

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু অধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটতে যাচ্ছে। তাকে ইতিমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা। বলা হয়েছে ২৫ জুলাইয়ের আগেই তিনি যেন এই পদত্যাগপত্রে সই করেন। অর্থাৎ এবারের ৫ আগস্টের আগেই দেশ একজন নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে।

সম্ভাব্য অনেকের নাম নিয়ে গুঞ্জন থাকলেও বলা হয়েছে শেষ মুহূর্তে যদি "সরকার" কাউকে তার রিপ্লেসমেন্ট হিসেবে নিশ্চিত করতে না পারে, তাহলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমকেই হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হতে পারে। পরবর্তীতে হয়তো সুবিধাজনক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা অন্য কাউকে এই পদের জন্য সরকার বিবেচনা করবেন।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই রাষ্ট্রপতি হিসেবে মো: সাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিলো। পাঁচ আগস্টের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে, জামায়াত বা সমমনা দলগুলো ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, এরকম তথ্য সরকারের কাছে আছে। মূলত এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্রপতির ব্যাপারে আর ঝুঁকি নিতে চাইছে না।

ফুটনোট: ব্যক্তিগতভাবে আমি রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে একজন সজ্জন মানুষ হিসেবেই দেখেছি। তিনি দেশের ক্রান্তিকালে, ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে না পারলে, বিল্পবী সরকার গঠন করে দেশকে অস্থিতিশীল করার মতলবে ছিল কিছু উগ্রবাদী গোষ্ঠী। সেই প্রচেষ্টা দমন করে আজকে বিএনপির যেই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে, সেক্ষেত্রে জনাব মো: সাহাবুদ্দিন চুপ্পুর কিছুটা হলেও অবদান আছে। আমি রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের সুন্দর ভবিষ্যত প্রত্যাশা করছি।

লেখক: প্রবাসী সাংবাদিক

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি
ডিএমপির দুই থানার ওসি বদলি
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা, একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা