ধর্মমন্ত্রীর হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৬, ১৬:১৭
অ- অ+

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট (হিপ জয়েন্ট প্রতিস্থাপন) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে একটি চিকিৎসক দল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।

ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন জানান, দীর্ঘদিন ধরে মন্ত্রী কোমরের বাম পাশের নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শে তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়।

তিনি আরও জানান, অস্ত্রোপচারের পর ধর্মমন্ত্রীকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

পরিবারের পক্ষ থেকে ধর্মমন্ত্রীর দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গভবন থেকে বিদায়ের পর কোথায় যাবেন মো. সাহাবুদ্দিন?
হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
পদত্যাগপত্রের ভেতরে কী লিখেছেন সাহাবুদ্দিন?
সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা