শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, ১৪:৫৯
অ- অ+

শাপলা চত্বর হত্যা মামলার প্রতিবেদন দাখিল ও বিচার কার্যক্রম আগামী সোমবার শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মামলাটি ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী, সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট ঘটনায় ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।

মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখান। এর আগে গত ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন।

ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম অভিযোগ করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাকে ঘিরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নির্দিষ্ট বক্তব্য প্রচারে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একই সঙ্গে একাত্তর টেলিভিশনের মাধ্যমে ঘটনাটিকে কেন্দ্র করে উসকানিমূলক প্রচারের অভিযোগ আনা হয় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে সংঘটিত ঘটনায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।Travel Guides & Travelogues

আগামী ২৭ জুলাই মামলার প্রতিবেদন দাখিল ও বিচার কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বহুল আলোচিত এ মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে। ট্রাইব্যুনালে এ মামলার অভিযোগ, আসামিদের ভূমিকা এবং সংশ্লিষ্ট ঘটনাবলির বিষয়ে পরবর্তী শুনানিতে বিস্তারিত উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
ভেনেজুয়েলা এখনো নির্বাচনের জন্য প্রস্তুত নয়: ট্রাম্প
জেন-জি আন্দোলনের চাপে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা