নাজমুস সাকিবের ফেসবুক পোস্ট
কন্যা সন্তানদের সামনেই স্ত্রীকে নিষ্ঠুরভাবে পেটাতেন নারীলিপ্সু আতিকুর রহমান

পোশাক শিল্প সংক্রান্ত বহুজাতিক প্রতিষ্ঠান আইটেক্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান মানুষরূপী একজন পশু। তেরো বছরের বিবাহিত জীবনে আতিক ও তার স্ত্রী জান্নাতুলের সংসারে তিনটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু সন্তান বা স্ত্রীর প্রতি দায়িত্ব পালন তো দূরের কথা, বরং তিনটি শিশু সন্তানদের সামনেই স্ত্রীকে নিয়মিত বেধড়ক পেটাতেন প্রভাবশালী আতিকুর রহমান। কাজের মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতেন লম্পট আতিক। আতিক ঢাকা বোট ক্লাবের একজন পরিচালক এবং বনানী ক্লাব, রয়েল ক্লাবসহ ঢাকার বিভিন্ন অভিজাত ক্লাবেরও সদস্য। স্ত্রীকে নির্যাতনের মামলায় কিছুদিন কারাগারেও ছিলেন এই লম্পট।
অবশেষে স্ত্রীর জিম্মায় আদালতের কাছে মুচলেকা দিয়ে জামিন নেন এই বাটপার। কিন্তু বাসায় ফিরেই আবারো স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চালানো শুরু করেন এই বর্বর ব্যক্তিটি। অবশেষে গত ৪ জুলাই তার স্ত্রী জান্নাতুল নাঈমা আনসারী তাকে তালাকের নোটিশ পাঠান। তবে তালাকের নোটিশ পাওয়া সত্ত্বেও এখনো এই ব্যক্তি তার স্ত্রীর উপর নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। প্রভাবশালী ব্যক্তিদের সাথে সম্পর্ক থাকাতে তিনি স্ত্রীকে প্রাণনাশেরও হুমকি দিচ্ছেন।
(ঢাকাটাইমস/২৮ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































