ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, ২০:৪৪
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন মির্জা আব্বাস। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছেন মির্জা আব্বাস।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘প্রেশারের ওষুধটা আটা দিয়ে বানানো, কাজও হয়না ক্ষতিও হয়না’
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে নগর ব্যবস্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ ১৩
অস্ট্রেলিয়া–কানাডার ভিসার নামে প্রতারণা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা