ডিএমপির ডিপ্লোমেটিক বিভাগের ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদকে সদরদপ্তরে সংযুক্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার এ-সংক্রান্ত একটি কার্যালয় আদেশ জারি করে ডিএমপি। এতে সই করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আদেশে বলা হয়েছে, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হলো।
চলতি বছরের ৫ জানুয়ারি ডিএমপির এক আদেশে এই পুলিশ কর্মকর্তাকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে পদায়ন করা হয়েছিল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































