এসএসসির ফল প্রকাশ

রাজশাহী ক্যাডেট কলেজ পেল শতভাগ জিপিএ-৫

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৬, ১৭:৩৩
অ- অ+

এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর কলেজটির ৪৯ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। রোববার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহর অশেষ রহমতে অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে কলেজটির রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার অনুশীলন করানো হয়। পাশাপাশি সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাডেটদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক চরিত্রে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ক্যাডেট কলেজগুলো কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক দোয়া কামনা করেছে রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী