৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১৭:২৮| আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৭:৩১
অ- অ+

ঝিনাইদহে ১৩ বছর বয়সী স্কুলছাত্র তানজিল ৬ দিন ধরে নিখোঁজ। গত ৫ আগস্ট বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজ তানজীল শহরের আরাপপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে রংধনু কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র।

শিশুটির বাবা মাসুদ রানা জানান, ৫ আগস্ট বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয় সে। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরিও করেছে পরিবারটি। নিখোঁজ তানজিলের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৬৫০-০৫০৫০৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানার কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, শিশু তানজিলের নিখোঁজের ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সন্ধানের।

(ঢাকা টাইমস/১১ আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে
ঝালকাঠিতে ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত
যুক্তরাষ্ট্রে থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার, ১২ বছরে চুক্তি
ওবায়দুল কাদের রাজনৈতিক ‘জোকার’, তাকে সবাই টিকটকার হিসেবে অভিহিত করে: চিফ প্রসিকিউটর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা