৪০ কেজি ওজনের ট্রফি পেল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫২
অ- অ+

চ্যাম্পিয়ন হওয়ার পর মাথার ওপর শিরোপা উঁচিয়ে ধরে খেলোয়াড়রা উল্লাস করবেন এটাই তো স্বাভাবিক। তবে গতকাল ট্রফি জিতে যেন একটু বিপাকেই পড়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের পর ওপরে উঁচিয়ে উল্লাস তো করা হয়নি, উল্টো ট্রফি এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিতে ঘাম ছুটে গেছে লস ব্ল্যাংকোসদের খেলোয়াড়দের। ট্রফির ওজন যে ৪০ কেজি। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি।

এত ভারী শিরোপা নিজেদের উদযাপনের মঞ্চের কাছে নিতে ঘাম ছুটেছে রিয়ালের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে ও গোলরক্ষক আন্দ্রে লুনিনের।

একটু দূরে নেওয়ার পর তাদের থামতেও হয়েছে কয়েকবার। এই দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। রিয়াল শিরোপাটি জিতেছে স্পেনেরই আরেক ক্লাব দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে। প্রতিপক্ষের মাঠ এস্তাদিও অ্যাবানকা-রিয়াজোরে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় রিয়াল।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাহিম দিয়াজ।

নতুন মৌসুম শুরুর আগে প্রতি বছর আগস্ট মাসে এই টুর্নামেন্ট হয়। ১৯৪৬ সালে শুরু হলেও ১৯৯০ সাল থেকে দেপোর্তিভোর মাঠেই হয়ে আসছে। লা করুনায় জন্ম নেওয়া স্প্যানিশ মানবহিতৈষী তেরেসা হেরেরার নামে এই ট্রফির নামকরণ করা হয়েছে। করুনার ঐতিহাসিক টাওয়ার হারকিউলিস লাইটহাউসের আদলে ট্রফিটা দেওয়া হয়।

৪০ কেজির ট্রফিটি সোনা ও রূপার আদলে তৈরি করা হয়। সর্বোচ্চ ২৬ বার চ্যাম্পিয়ন দেপোর্তিভো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের এটি ১০ম শিরোপা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার