মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় রাসিক প্রশাসকের নির্দেশনায় লাইফ জ্যাকেট প্রদান

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৮:০৬
অ- অ+

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মার মিডিল চরে দর্শনার্থীদের ব্যাপক সমাগম ও নৌপথে যাত্রী পারাপার বৃদ্ধি পেয়েছে। দর্শনার্থীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মালেকডগার ঘাটে নৌকার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট প্রদান করা হয়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সচিব সোহেল রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেন।

এ সময় নৌযানে যাত্রী পারাপারের সময় লাইফ জ্যাকেট ব্যবহার, অতিরিক্ত যাত্রী না তোলা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়ে মাঝিদের সচেতন করা হয়।

এ সময় রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে লাইফ জ্যাকেট পেয়ে খুশি নৌকার মাঝি ও দর্শনার্থীরা।

নৌকার মাঝিরা বলেন, “দীর্ঘদিন ধরে এই ঘাটে নৌকা চালিয়ে যাত্রী পারাপার করছি। কিন্তু এর আগে কখনো এভাবে নৌকার মাঝি ও যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট দেওয়ার উদ্যোগ দেখিনি। লাইফ জ্যাকেট পেয়ে আমরা খুবই আনন্দিত। নদীতে নৌকা চলাচলের সময় এটি আমাদের এবং যাত্রীদের নিরাপত্তা অনেকটাই বাড়াবে। সিটি প্রশাসকের এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই।”

দর্শনার্থী লাবনী আক্তার বলেন, “মিডিল চরে ঘুরতে এসে নৌকায় নদী পারাপার করতে হয়। তাই আমাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। লাইফ জ্যাকেটের ব্যবস্থা করায় এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও স্বস্তি বোধ করছি। নাগরিক ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এমন উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানান, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের তাগিদ রাজবাড়ীর এসপির, জনগণের সঙ্গে উত্তম ব্যবহারে গুরুত্ব
আবার কমল স্বর্ণের দাম
ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৭ বছরের কারাদণ্ড
মাদক-জুয়া দেশের অন্যতম প্রধান সমস্যা, নির্মূলে কার্যকর পদক্ষেপের তাগিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা