শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩১
অ- অ+

যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুজ্জামান ওরফে ‘দাতাল বাবু’ (৪৬) ও তার সহযোগী রতনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ১টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) অলোক কুমার দের নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার দিবাগত রাতে শহরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সাইদুজ্জামান ও রতনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুজ্জামান শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তার সহযোগী রতন শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় আতঙ্ক হিসেবে পরিচিত।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আত্রাইয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, শামিয়ানার নিচেই চলছে পাঠদান
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪
আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের তাগিদ রাজবাড়ীর এসপির, জনগণের সঙ্গে উত্তম ব্যবহারে গুরুত্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা