জামালপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৮| আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৯:১০
অ- অ+

জামালপুরের মেলান্দহে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও জীবিকা নিরাপত্তায় অবদান রাখার লক্ষ্যে রাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নয়ানগর ইউনিয়নের ভামুনিডাঙ্গা বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও দেশের জলাশয়গুলোতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে রাফাহ ফাউন্ডেশন।

মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান, রাফাহ ফাউন্ডেশনের এডমিন এন্ড একাউন্টস অফিসার ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাফাহ ফাউন্ডেশনের এডমিন এন্ড একাউন্টস অফিসার ফয়সাল আহমেদ বলেন, আমাদের কর্মসূচির আওতায় উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের ১০ হাজার পোনা অবমুক্ত করা হয়। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রাপ্যতা নিশ্চিত করা এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে।

মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের খাদ্য ও জীবিকার সঙ্গে মৎস্যসম্পদ ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু জলাশয় ভরাট, পানি দূষণ, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত মাছ আহরণ এবং প্রাকৃতিক প্রজননক্ষেত্র নষ্ট হওয়ার কারণে অনেক দেশীয় মাছের প্রজাতি বর্তমানে হুমকির মুখে। এ বাস্তবতায় শুধু মাছের পোনা অবমুক্ত করাই নয়, জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের মধ্যে মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে রাফাহ ফাউন্ডেশন। স্থানীয় জনগণের সহযোগিতায় অবমুক্তকৃত মাছের পোনা সংরক্ষণ এবং নির্ধারিত সময়ে মাছ আহরণের বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও গ্রহণ করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

(ঢাকা টাইমস/১৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসাশিক্ষক নিহত
নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন খবর
আত্রাইয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, শামিয়ানার নিচেই চলছে পাঠদান
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা