পোল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৬:৪১
অ- অ+

মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রচলিত আইন ও বিধি-বিধান ও কয়েকটি জরুরি নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। নির্দেশনায় বাংলাদেশিদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশির সামাজিক মাধ্যম বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর বা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থী হতে পারে।

এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তা হলো-

‘পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলুন।

‘কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করুন।

‘অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট বা কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।

‘অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করুন।

‘ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকুন। পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করুন।’

(ঢাকাটাইমস/১৫আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮