বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৫:২৮| আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৫:৫০
অ- অ+

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিবেদনটি তারা এখনো পড়েননি। তাই এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল-কায়েদা।

এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, সেটা পড়িনি। সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্ট এখনো পড়িনি।’ তিনি আরও বলেন, যতটুকু শুনেছেন, প্রতিবেদনে এ ধরনের সম্ভাবনার কথা অনুমান করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ‘অনুমাননির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন গুঞ্জনের বিষয়েও সাংবাদিকেরা জানতে চান।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও গুঞ্জন শুনতেছি।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ময়নাতদন্ত প্রতিবেদন ‘গায়েব’! 
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, নীতিমালা করবে সরকার
ত্রিশালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
৩৬ বছর বয়সে জনপ্রিয় মার্কিন টিভি অভিনেত্রীর বিদায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা