ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় বাস শ্রমিক নেতা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১৭:৪৫
অ- অ+

ঝিনাইদহ শহরে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় সাইদুল ইসলাম সাঈদ (৫৭) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতলে ভর্তি কর হয়।

এরপর অবস্থার আরও অবনতি হতে থাকলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে পৌছানোর আগেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ বাস-মালিক সমিতির সাবেক সেক্রেটারি নিহত সাইদুল ইসলাম সাঈদ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের পাগলাকানাই এলাকার বাসিন্দা ইউসুফ শাহ'র ছেলে।

প্রতিবেশি জিকু হাসান জানান, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাইদুল ইসলাম সাঈদ। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় মুখ থুবড়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান পরে তার অবস্তার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, শ্রমিক নেতা সাইদ মারা গেছেন বলে শুনেছি। তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

(ঢাকা টাইমস/২৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলে যাচ্ছে একটি মন্ত্রণালয়ের নাম
দুর্গাপূজার নিরাপত্তা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে এসআরবি ডিজি আহসান হাবীব পলাশ
ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনের মধ্যে আওয়ামী লীগ: রিজভী
ধর্মীয় বৈচিত্র্যের মধ্যেই জনগণের ঐক্য ও শক্তি নিহিত: সাইফুল হক