২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৫৫০ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১৬:৪০
অ- অ+

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কোনো প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি ৮৮ জনেই স্থির রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে কারও প্রাণহানি হয়নি। তবে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩৪৮ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১০২ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ৪৫, খুলনা বিভাগে ৩৮, রংপুর বিভাগে ৮, বরিশাল বিভাগে ৬ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৪৫ জন মারা গেছেন।

এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৬ জন ছাড়াও বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ৮ জন করে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেপালে হঠাৎ ভয়াবহ বন্যা, বিদেশি পর্যটকসহ ৩৮৪ জন নিখোঁজ
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা