দিনাজপুরে মসজিদ ও মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন

দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের মহেশপুর তিনতলা নির্মাণাধীন জামে মসজিদের দোতালার ছাদ ঢালাই এবং মোহনপুর আমবাগানে আত্রাই নদীর পাড়ে শ্মশান মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টায় মহেশপুর জামে মসজিদের দোতালার ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায় মোহনপুর আমবাগানে ফিতা কেটে শ্মশান মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি এলাকার সকল ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে তাঁর সাধ্যমতো সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।উদ্বোধনী অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের মেম্বার পঙ্কজ বসাক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উওম কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/২৯আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































