অবশেষে ঘাটাইল হাসপাতালের টিএইচওকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ২২:২৪
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপবোঝাই মেয়াদোত্তীর্ণ ওষুধ কেলেঙ্কারির ঘটনায় অবশেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেলকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখার যগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাকে ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেলকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।’

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও এতে বলা হয়।

প্রসঙ্গত, গত বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে একটি পিক-আপ বোঝাই করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার যমুনা নদীর ঘাটে গাড়িটি পৌঁছালে আটক করেন স্থানীয়রা। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ঘাটাইল থানায় চুরির মামলা করেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এজাহারে বলা হয়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিকআপচালক আজমত আলীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন হাসপতালের পরিত্যক্ত কোয়র্টার্সে চুরি করে। সেখান থেকে পিকআপ গাড়িতে ভরে ওষুধপত্র চুরি করে। ওষুধ ছিল ২৫ বস্তা। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে আসামি আজমত আলীকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওষুধকান্ডে শুধু পিকআপচালকের বিরুদ্ধে মামলা করায় ফুঁসে ওঠেন পরিবহন শ্রমিক ও স্থানীয়রা জনসাধারন। হাসপাতালের কাউকে আসামি না করায় এর প্রতিবাদে গতকাল শুক্র ও শনিবার দুইদিন অবরোধ, বিক্ষোভ মিছিল এবং হাসপাতাল ঘেরাও করেন শ্রমিক ও স্থানীয় জনগণ। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এ সময় পিক-আপ চালকের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার সময় বেধে দেন বিক্ষোভকারীরা এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এর পরিপেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেলকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি এবং কর্তৃপক্ষের অগোচরে ওষুধ হস্তান্তরের বিষয়ে উল্লেখিত অভিযোগসমূহ তদন্ত করার জন্য ০৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

(ঢাকা টাইমস/২৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় আহত মুরগি নিয়ে বিচা‌রের দাবিতে থানায় গৃহবধূ 
মিরাজ শেখ ইস্যুতে সরকারি বাহিনীর সম্পৃক্ততার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
অবৈধ স্লিপার বাস বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, অটোরিকশা চলাচলে হবে পৃথক নীতিমালা
জরাজীর্ণ ভবনে পাঠদান, ঝুঁকিতে সাতক্ষীরার ২৫০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা