গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ আগস্ট ২০২৬, ০১:৫৮| আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০২:০০
অ- অ+

ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের চলমান গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আজ রাজধানীতে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও অপপ্রচারের মাধ্যমে ছাত্রসমাজ ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সত্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, 'গুজব ও অপপ্রচার কোনো রাজনৈতিক আদর্শের ভাষা হতে পারে না। একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—সত্যকে আড়াল করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুক্তি, তথ্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনসম্পৃক্ততার মাধ্যমে সব ধরনের অপপ্রচারের জবাব দেবে। দেশের ছাত্রসমাজকে গুজবে কান না দিয়ে যাচাই করা তথ্যের ভিত্তিতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।'

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় আহত মুরগি নিয়ে বিচা‌রের দাবিতে থানায় গৃহবধূ 
অবশেষে ঘাটাইল হাসপাতালের টিএইচওকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি
মিরাজ শেখ ইস্যুতে সরকারি বাহিনীর সম্পৃক্ততার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
অবৈধ স্লিপার বাস বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, অটোরিকশা চলাচলে হবে পৃথক নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা