দিনাজপুরের পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি জব্দ

​দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩২
অ- অ+

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড ২২ বোর এমএম রিফায়ার লং রাইফেলের গুলি জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

​শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল পার্বতীপুর থানাধীন রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​র‌্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা রাস্তার ওপর মালিকবিহীন দুটি ব্যাগ তল্লাশি করে একটি থেকে ৫০ রাউন্ড এবং অন্যটি থেকে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে র‍্যাবের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

(ঢাকা টাইমস/১৩সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ গোল করে যৌথভাবে শীর্ষে এমবাপে
নারায়ণগঞ্জে শুভ্র  হত্যায় ৭ জনের যাবজ্জীবন
সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
চৌদ্দগ্রামে বাস- ট্রাক সংঘর্ষে আহত ৩০, চালক আশঙ্কাজনক