পূবাইলে কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৮
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইলে কাবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কামাড়গাও আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে পূবাইল থানা।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসরাইল হাওলাদার।

তিনি বলেন, আমাদের গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ কাবাডি খেলা। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে কাবাডিকে আমাদের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয়। কাবাডি আমাদের মধ্যে দলগত ঐক্য, সহনশীলতা এবং দেশপ্রেমের শিক্ষা দেয়। আধুনিকতার ছোঁয়ায় আজ এই ঐতিহ্যবাহী খেলাটি হারিয়ে যেতে বসেছে। আমাদের শেকড়ের টানে, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কাবাডি খেলার চর্চা আরও বাড়িয়ে দেওয়া উচিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটনের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিক আহমেদ, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম, বাংলাদেশ এলপি গ্যাস ব্যাবসায়ী সমিতির সভাপতি, সেলিম খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।

(ঢাকা টাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূয়া প্রত্যয়ন দেওয়ার অভিযোগ
পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
চাঁদপুরে মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার 
পল্লবীতে কথিত অপহরণ: বস্তাবন্দী হয়ে আত্মগোপনে যান নজরুল, চট্টগ্রাম থেকে উদ্ধার, সহযোগী গ্রেপ্তার