কাশিয়ানী রেলস্টেশন এলাকা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানী রেলস্টেশন এলাকা থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের সাবেক আর্মি ক্যাম্পের সামনের বিশ্রামাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জেরে রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান মনির। পরে ভোরে স্টেশনে কর্মরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড
স্থগিত হওয়া পুলিশ পদকের প্রজ্ঞাপন, চার ক্যাটাগরিতে বিপিএম-পিপিএম পাচ্ছেন ৯২ জন
দেশের বাজারে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি
তজুমুদ্দিনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩