যে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ নতুন সচিব পেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৮:৪৩
অ- অ+

সরকার পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব হয়েছেন জিয়াউল হক। তিনি এর আগে একই বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেসমিন নাহারকে। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি এর আগে জনপ্রাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের বিরোধ, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর
মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ শিশু
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে মারা গেলেন উপসচিব আশরাফুল আফসার
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের