বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনে হতাহত ৭০ সামরিক পরিবার পেল ফ্ল্যাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২
অ- অ+

বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের ৭০টি পরিবারের মধ্যে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটের বরাদ্দপত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএসে দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে বরাদ্দপ্রাপ্ত পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে প্রাণ বিসর্জন দেওয়া এবং গুরুতর আহত সামরিক বাহিনীর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এ সময় বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে পদায়ন
সিরাজগঞ্জে সার মজুতের কারণে জামায়াত নেতার পদ বাতিল 
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা