আজ গাজীপুরের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৭
অ- অ+

জরুরি উন্নয়নকাজের জন্য আজ শনিবার (২৫ জুলাই) গাজীপুরের কাশিমপুর ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎ বিতরণ লাইনের উন্নয়ন ও নতুন ফিডার নির্মাণের কাজ পরিচালনা করা হবে বলে জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

শুক্রবার (২৪ জুলাই) রাতে কাশিমপুর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১ কেভি ফিডারটি দীর্ঘ এবং অতিরিক্ত লোড বহন করছে। এ কারণে ফিডারটি ভাগ করে লোড কমানো এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি নতুন ফিডার নির্মাণ করা হবে।

এ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— কাশিমপুর, সুরাবাড়ী, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল-সংলগ্ন এলাকা, মিছারবাগ বটতলা-সংলগ্ন এলাকা, মাদরাসা বাজার-সংলগ্ন এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স-সংলগ্ন এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল-সংলগ্ন এলাকা, খানকা শরিফ-সংলগ্ন এলাকা, রওশন মার্কেট এলাকা, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকা।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই উন্নয়নকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস।

(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা