তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ২৩:৩০
অ- অ+

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির হাসান তার বিরুদ্ধে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর ডিঙ্গাডোবায় নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন।

লিখিত বক্তব্যে নাজির হাসান বলেন, গত ২৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে রাজশাহীর লক্ষ্মীপুর মোড়ে একাত্তর আবাসিক হোটেল-এর মালিক রাজু ও পিওসি আবাসিক হোটেল-এর মালিক হাবিবের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে তার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।

নাজির হাসান দাবি করেন, ওই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির সঙ্গেও তার কোনো পরিচয় বা যোগাযোগ নেই। ঘটনার দিন ও সময় তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলেন। এ দাবির সমর্থনে সাংবাদিকদের সামনে তার যাতায়াতের ভ্রমণ টিকিট উপস্থাপন করেন তিনি।

সংবাদ সম্মেলনে নাজির হাসান অভিযোগ করেন, ঘটনার সঙ্গে জড়িত রাজু একজন চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং প্রশাসনের ওয়ারেন্টভুক্ত আসামি। প্রকৃত ঘটনা অনুসন্ধান না করেই তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।এটি রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলে দাবি করেন তিনি।

নাজির হাসান সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নাজির হাসান এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/৩০জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা