শ্রীপুরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৪:৫৯
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে শামীমা আক্তার (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুরের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শ্রীপুর কলেজ রোড আল আরাফাহ হাসপাতালে সামনে থেকে শামীমার মরদেহ উদ্ধার করে।

নিহত শামীমা উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। পরিবারের দাবি, শামীমা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহতের নানা ওমর আলী জানান, শামীমা গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )শাহিনুর আলম বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শামীমার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
পদোন্নতি-পদায়ন জটিলতা নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা