ফতুল্লায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৫৬৪ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৩
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে মেডিকেল ক্যাম্প করে ৫৬৪ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় কাশীপুরে কোস্ট গার্ড বেইসে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে থাকে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় কাশীপুরে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা নেওয়া ৫৬৪ জনের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সার মজুতের কারণে জামায়াত নেতার পদ বাতিল 
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা
১৭ বছর ধরে লিমনের চলাচল নিয়ন্ত্রণে শিকল, প্রয়োজন চিকিৎসা ও সহায়তা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক