তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৭৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১৮:৩০
অ- অ+

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রয়েছে।

মঙ্গলবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

থানাভিত্তিক হিসাবে তেজগাঁও থানা এলাকা থেকে সাতজন, শেরেবাংলা নগর থানা থেকে ছয়জন, মোহাম্মদপুর থানা থেকে ৩৬ জন, আদাবর থানা থেকে ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে পাঁচজন এবং হাতিরঝিল থানা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা