পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ০০:২০
অ- অ+

কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে একটি মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট চালু করা হয়েছে।

সোমবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন নতুন এ চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করেন।

কারা অধিদপ্তর জানিয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় স্থাপিত এই মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট কারা কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকাসহ দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য রাজধানীতে আসা কর্মকর্তা-কর্মচারীরাও এখান থেকে সেবা নিতে পারবেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একজন কর্মকর্তা বা কর্মচারী নিজে, তার স্বামী বা স্ত্রী এবং সন্তান বিনামূল্যে প্যাথলজিক্যাল সেবা পাবেন। এ ছাড়া তাদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি সরকারি নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ ছাড়ে প্যাথলজিক্যাল ল্যাব সেবা গ্রহণ করতে পারবেন।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করতে সহায়ক হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা