২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই, কারণ এখনো অজানা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ১৪:০২
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী শিল্পাঞ্চলে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই বন্দরসংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং রাতের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, জ্বালানি মজুত ও স্থানান্তর-সংশ্লিষ্ট একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। নাসার থার্মাল ইমেজিং তথ্যেও ওই এলাকায় তাপীয় অস্বাভাবিকতা শনাক্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সামরিক হামলা নাকি শিল্প দুর্ঘটনা—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে কয়েকটি আঞ্চলিক সংবাদমাধ্যম ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করলেও, আমিরাতের কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেলেও সেগুলোর সবগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, একটি জ্বালানি ট্যাংকার বা পেট্রোলিয়াম সংরক্ষণাগারে আগুন লেগে পরপর বিস্ফোরণ ঘটতে পারে।

ঘটনার ভিডিও ধারণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, জেবেল আলী দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দরগুলোর একটি এবং সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিকস কেন্দ্র হিসেবে এলাকাটি পরিচিত।

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা