‘ক্রসফায়ারে’ একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ১৩:৪২
অ- অ+

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রবিবার সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়।

২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালীপাড়া এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনবারের নির্বাচিত কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক নিহত হন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাটি মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

তবে ঘটনার পর একরামুলের স্ত্রী আয়েশা বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

ঘটনার কয়েক দিন পর আয়েশা বেগম গণমাধ্যমের কাছে একরামুলের মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি অডিও রেকর্ড প্রকাশ করেন। সেসব অডিওতে গুলির শব্দ, ট্রিগার চাপার শব্দ এবং একজন আহত ব্যক্তির গোঙানির শব্দ শোনা যায় বলে সে সময় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

দীর্ঘ তদন্ত শেষে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলো। এখন ট্রাইব্যুনাল প্রতিবেদনটি পর্যালোচনা করে পরবর্তী আইনি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা