মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে কে? আলোচনায় যাদের নাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৭:৩৩
অ- অ+

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিএনপির উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে তার মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরও এসেছে। রাষ্ট্রপতি নির্বাচিত হলে ঠাকুরগাঁও- আসনের সংসদ সদস্য পদ ছাড়তে হবে তাকে। ফলে স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে, তার ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী কে হবেন।

ঠাকুরগাঁও- আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মির্জা ফখরুলের বড় মেয়ে মির্জা শামারুহের নাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাবার নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন। নির্বাচনের দিন ঠাকুরগাঁওয়ে ভোটও দিয়েছেন তিনি। শামারুহ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানে চিকিৎসাবিজ্ঞান-সংক্রান্ত গবেষণার সঙ্গে যুক্ত।

তবে শামারুহ একাই আলোচনায় নেই। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের নামও স্থানীয় রাজনীতিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। তিনি মির্জা ফখরুলের ছোট ভাই। এর আগে তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এবং জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। স্থানীয় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় নেতা হিসেবে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতাও রয়েছে।

শামারুহকে ঘিরে কেন আলোচনা

মির্জা ফখরুলের রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে শামারুহের পরিচিতি ঠাকুরগাঁওয়ে নতুন নয়। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় বাবার পক্ষে তিনি নির্বাচনী প্রচারে অংশ নেন। ফলে দলের নেতা-কর্মীদের একটি অংশের সঙ্গে তার যোগাযোগও তৈরি হয়েছে।

ছাড়া তার শিক্ষাগত পেশাগত পরিচয়ও আলোচনায় আসছে। অস্ট্রেলিয়ায় সরকারি চিকিৎসাবিজ্ঞানী হিসেবে কাজ করছেন শামারুহ। তবে তিনি দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।

ফয়সল আমীনের সাংগঠনিক অভিজ্ঞতা

অন্যদিকে মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে পরিচিত মুখ। পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জেলা বিএনপির নেতৃত্বেও ছিলেন তিনি। বর্তমানে জেলা বিএনপির সভাপতি হিসেবে দলীয় কর্মকাণ্ডে তার সক্রিয়তা রয়েছে।

কারণে মির্জা ফখরুলের আসন শূন্য হলে স্থানীয় সাংগঠনিক শক্তি রাজনৈতিক অভিজ্ঞতার বিবেচনায় ফয়সল আমীনের নামও গুরুত্ব পেতে পারে বলে দলের স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।

তবে এখন পর্যন্ত ঠাকুরগাঁও- আসনের উপনির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ফলে শামারুহ মির্জা কিংবা মির্জা ফয়সল আমীনকারও নামই চূড়ান্ত প্রার্থী হিসেবে বলা যাচ্ছে না।

চলতি বছরের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও- আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের ফল অনুযায়ী, তিনি লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন লাখ ৪১ হাজার ১৭ ভোট।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার মৃত্যু
‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পাচ্ছেন ২৯ পুলিশ সদস্য
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ২৪ জেলেকে ৩০ দিনের কারাদণ্ড
বগুড়ার শেরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিশে মীমাংসার চাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা