মিরপুরে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অনেকেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১৬:২৮| আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৬:৩১
অ- অ+

রাজধানীর মিরপুর-২ নম্বরের লাভ রোডে একটি কলেজের দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬-৭ জন আহত হয়েছেন। তারা টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

মিরপুর মডেল থানার ওসি বলেন, 'দুপুর ১টা ২৭ মিনিটের দিকে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। তখন সেখানে টিসিবির লাইনে দাঁড়ানো কয়েকজন ধসে পড়া দেয়ালের নিচে পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে এক নারীর মৃত্যু হয়।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা