শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, ২২:১৪
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখরা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. খোকন।

শুক্রবার বিকালে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বিকাল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানার শনির আখরা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রানা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. খোকন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে বিশেষভাবে মোড়ানো ৩০টি জিপার প্যাকেটে রাখা মোট ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ইয়াবার ওজন প্রায় ৬০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি নকিয়া বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার খোকনের বাড়ি শেরপুর সদর উপজেলায়। বর্তমানে তিনি নরসিংদীর মাধবদীতে ভাড়া বাসায় থাকতেন।

ডিবি জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুর অভিমুখে আট দফা দাবিতে ১১ দলের লংমার্চ শুরু
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য