ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার, ২৫টি মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬, ১৬:২৪
অ- অ+

রাজধানীর ভাটারা থানা এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. হেলাল মিয়া।

শুক্রবার দিবাগত রাতে ভাটারা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

শনিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ এ তথ্য জানান।

পুলিশ জানায়, শনিবার রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান পরিচালনা করে হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।। এসময় তার হেফাজত হতে বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ছিনতাইকৃত মোবাইল ফোন, একটি ডিজিটাল নষ্ট ক্যামেরা উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত হেলাল মিয়া পলাতক সহযোগীদের নিয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা