বনানী আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে র‌্যাব-১ ও সোসাইটির প্রতিনিধিদের সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১৮:১১
অ- অ+

রাজধানীর বনানী আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১ ও বনানী সোসাইটির প্রতিনিধিদের মধ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১১টার দিকে বনানীর সড়ক নম্বর–৭–এর দিলন টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান।

সভায় বনানী আবাসিক এলাকার নিরাপত্তা–সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে চুরি ও ছিনতাই প্রতিরোধ, আবাসিক এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ, চাঁদাবাজি দমন এবং কিশোর গ্যাং নির্মূলে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় বনানী আবাসিক এলাকাকে জনবহুল ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা উল্লেখ করে এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, র‌্যাব-১ এবং বনানী সোসাইটির যৌথ উদ্যোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় র‌্যাব-১-এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম, গুলশান-বনানী এলাকার দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর রবিউল আলমসহ র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়াসহ সোসাইটির নিরাপত্তা দলের কর্মকর্তারাও সভায় অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন