তেজগাঁও বিভাগের অভিযানে ১০৯ জন গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২২
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ২৩ জন, শেরেবাংলা নগর থানায় ১৪ জন, মোহাম্মদপুর থানায় ৩৩ জন, আদাবর থানায় ২৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!
খুলনায় চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা