রাজশাহীতে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪৫
অ- অ+

চার দফা দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন।

এ সময় শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করেন। এতে বাসের ভাঙা কাচের আঘাতে দুইজন আহত হন। এছাড়া গরমে আরও তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু ডিপ্লেমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক কৌশিক জামাল জুয়েল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর জিরোপয়েন্টে জড়ো হন ম্যাটস শিক্ষার্থীরা। সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় রাজশাহী কলেজের একটি বাস তাদের বিক্ষোভ সমাবেশের মধ্যে চলে আসলে শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে গাড়ির কাচ ভাঙচুর করেন।

এসময় গাড়ির কাচের আঘাতে শাকিল ও শুভ নামের দুইজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও বিক্ষোভ সমাবেশ চলাকালে গরম তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ভারটপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ চলাকালে সেখানে একটি বাস চলে আসায় তারা ক্ষুদ্ধ হয়ে জানালার কাচ ভাঙচুর করে। এসময় পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়।

এদিকে জিরোপয়েন্ট থেকে সরে গিয়ে শিক্ষার্থীরা রেলগেট এলাকায় সমাবেশ করেন। ম্যাটস শিক্ষার্থীদের এই সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি রমজানুল মোবারক সাইমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক ও সহ-সংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ। সমাবেশে তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা, মেডিকলে এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে নিয়োগ ও বে-সরকারি ক্লিনিক-হাসপাতালে ম্যাটস থেকে পাস করার ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি এবং ইন্টার্নশিপে ভাতা প্রদান।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন
সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১, বনদস্যু বাহিনীর প্রধান আটক
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর, উদযাপনে সরকারি ছুটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা