দিনাজপুর-১ আসনের এমপি গোপলকে অবাঞ্চিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০
অ- অ+

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে আওয়ামী লীগের একাংশ। দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ-কাহারোল উপজেলার নবগঠিত আওয়ামী ঐক্য পরিষদ তাকে অবাঞ্চিত ঘোষণা করে।

পরে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় দেড় ঘণ্টা অবরোধ করে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিজয় চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বীরগঞ্জ-কাহারোল আওয়ামী ঐক্য পরিষদ। সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে অবাঞ্চিত ঘোষণা সম্মলিত ব্যানার নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে কেউ বা ঝাড় নিয়ে সমাবেশ স্থলে হাজির হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারীয়া জাকা, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক নেতা আবু হুসাইন বিপুসহ অন্যরা।

এসময় বক্তারা, এমপি গোপালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন। তাকে আগামী নির্বাচনে দিনাজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানান।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্টে আগ্রহী: জ্বালানি মন্ত্রী
ভিডিও কাণ্ডে দল থেকে বহিষ্কার, সেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত
১০৭ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা