নতুন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেন পিরোজপুরের জেলেরা

পিরোজপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৮
অ- অ+

জেলেদের ওপর নতুন করে আরোপিত ৬৫ দিন (৩রা জৈষ্ঠ-১০ শ্রাবন পর্যন্ত) ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলে ও ট্রলার মালিকরা।

মঙ্গলবার সকালে মঠবাড়িয়ার তুষখালী ফিশিং ট্রলার মালিক সমিতির উদ্যোগে তুষখালী মাছ বাজার সম্মুখ সড়কে প্রায় পাঁচ শতাধিক জেলে ও ট্রলার মালিকরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তুষখালী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. ছগির মিয়া, সাধারণ সম্পাদক একরাম হাওলাদার, বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি জহিরুল হক চিনু, ট্রলার মালিক জয়নাল আবেদীন খান ও হালিম পেশকার প্রমুখ।

বক্তারা বলেন, জৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ৫ মাস পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এ সময় ৬৫ দিন নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকলে উপকূলী এলাকার ট্রলার মালিক ও জেলে সম্প্রদায় ভীষণ ক্ষতির সম্মুখীন হবে। জেলেরা এ পেশা ছেড়ে দিতে বাধ্য হবে। তাই এ নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষককে দায়ী করে সাতক্ষীরায় শিক্ষার্থীর আত্মহত্যা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (পাস) প্রোগ্রামের কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়নের কাজ শুরু
বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে: মীর শাহে আলম
নভেম্বর-ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল