গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ১১:২১
অ- অ+
ফাইল ছবি

গাজীপুর ধীরাশ্রম রেলস্টেশনের পাশে আলাদা দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ, যারা ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত ও বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, গতকাল মধ্যরাতে ধীরাশ্রম রেলস্টেশন আউটার সিগনালের বাহির থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার নামপরিচয় জানা না গেলেও বয়স ৪৫ হবে বলে অনুমান করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া সকালে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের ভেতর থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তারও নামপরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩৬ হবে। দুজনই ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাটাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা হবে: শিক্ষামন্ত্রী
খুলনায় বিএনপি নেতাকে গুলি
বিএনপি নেতা পিন্টু হত্যা মামলায় ৩ কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
জাপানে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী