বিশ্বকাপে বাংলাদেশকে সেমিতে দেখছেন আকাশ চোপড়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০১৯, ১৫:৪২
অ- অ+

ভারতের সাবেক ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন। তিনি সেটাই লিখেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতেই তিনি পাকিস্তানি সমর্থকদের রোষের মুখে পড়েন।

বিশ্বকাপে তিনি কোন দলগুলোকে সেমিফাইনালে দেখছেন! তারই বিশ্লেষণ ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন আকাশ চোপড়া। বাংলাদেশ দলের বেশ প্রশংসাই করেন তিনি। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর চতুর্থ দল হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন আকাশ চোপড়া।

তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। কিন্তু গত বছর ওরা এশিয়া কাপের ফাইনালে উঠেছে। বাংলাদেশকে কখনোই খাটো করে দেখা উচিত নয়।’

পাকিস্তানকে না রেখে বাংলাদেশকে তিনি বিশ্বকাপের শেষ চারে রেখেছিলেন। এই ব্যাপারটাকেই ভালোভাবে নেননি পাকিস্তানি সমর্থকরা। আকাশ চোপড়াকে খোঁচা দিয়ে মুনিব নামের এক পাকিস্তানি সমর্থক লিখেছেন, ‘হাসি পেল এমন কথা শুনে। বিশ্বকাপের সেমিফাইনালে নাকি খেলবে বাংলাদেশ! হাহাহা।’

এরপরই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জবাব দেন আকাশ চোপড়া। পাক সমর্থককে তিনি পাল্টা লেখেন, ‘আপনাদের মতো কারও বাংলাদেশকে নিয়ে হাসা উচিত নয়। তারা অস্ট্রেলিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে। গত এশিয়া কাপেও ফাইনাল খেলেছে। এই দুই টুর্নামেন্টে পাকিস্তান কোথায় শেষ করেছে? সবাইকে সম্মান দেওয়াটা এবার শেখা উচিত। আপনার জন্য ভালোবাসা রইল।’

(ঢাকাটাইমস/১৯ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, তাজিয়া মিছিলে দা-ছুরি-তরবারি বহনে নিষেধাজ্ঞা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকে ৭ হাজার কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন
আবাসন খাতের পুনরুদ্ধার: সচল হতে পারে ৩ হাজার ৬০০টি লিংকেজ শিল্প
দেশে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা