গাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪
অ- অ+

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি, দুটি ছুরি, অজ্ঞান কাজে ব্যবহৃত দশটি মলম, চারটি মোবাইল ফোন ও নগদ ছয়শ সত্তর টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার হাসাইল গ্রামের জাহাঙ্গীর আলম, শেরপুর সদর উপজেলা হেলুয়া নয়াপাড়া এলাকার রনি মিয়া, কুড়িগ্রামের রৌমারী থানার ফজিবর রহমান ও ময়মনসিংহের ফুলপুর থানার মানিক।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার রাতে কোনাবাড়ির নছর মার্কেট এলাকায় অজ্ঞান পার্টির কয়েকজন সদস্য ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে চারজনকে একটি চাপাতি, দুটি ছুরি, অজ্ঞান কাজে ব্যবহৃত দশটি মলম, চারটি মোবাইল ফোন ও নগদ ছয়শ সত্তর টাকাসহ গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব বন্দর ও এয়ারপোর্ট ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহ্দী আমিন
আন্ডারওয়্যারের মধ্যে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণ!
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা