অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় নকল, ১৭৯ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৬, ১৬:৪২
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭৯ জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়–এর পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্র থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও প্রধান পরীক্ষকদের পাঠানো লিখিত রিপোর্ট পর্যালোচনা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও বিধিমালার বিভিন্ন ধারায় শাস্তি আরোপ করা হয়েছে।

পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি