কালীগঞ্জে অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ১৮:১৯
অ- অ+

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শফিউদ্দিন শফিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোররাতে ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শফিউদ্দিন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের সামছুদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ফুলবাড়িয়া এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শফিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুট্যার গান ও ও তিন রাউন্ড গুলি।

শফিউদ্দিন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, তার নামে কালীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

ঢাকাটাইমস/০৪নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এটিইউর নতুন পরিচয় ‘এসআরইউ’, সিটিটিসিও আসছে নতুন নামে
ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ্য দুটি বস্তু উদ্ধার
ফখরুলের ছেড়ে দেওয়া আসনে দেলাওয়ারের মনোনয়ন দাখিল
জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক