স্যামসাং ফোনে ক্যাশব্যাক অফার

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ১৬:৫৭
অ- অ+

'ব্লু ওয়েভ' শীর্ষক অভাবনীয় ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং বাংলাদেশ। ক্যাম্পেইনটি ০৪ নভেম্বর শুরু হয়ে চলবে আগামী ১৭ নভেম্বর, ২০১৯ তারিখ পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায়, ক্রেতারা নির্ধারিত মডেলের হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে 'নেভার-সিন-বিফোর' অফার উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে, ৮টি স্মার্টফোন ক্রয়ের ক্ষেত্রে স্যামসাং দিচ্ছে সর্বোচ্চ ১০০% ক্যাশব্যাক সুবিধা। স্মার্টফোনগুলো হলো: গ্যালাক্সি এ৩০ (৬৪জিবি/১২৮জিবি), গ্যালাক্সি এ৩০এস, গ্যালাক্সি এ৫০, গ্যালাক্সি এ৫০এস, গ্যালাক্সি এ৭০ গ্যালাক্সি এস১০ই, গ্যালাক্সি এস১০ এবং গ্যালাক্সি এস১০+। উল্লেখ্য, গ্যালাক্সি এস১০ সিরিজের ফোনগুলো ক্রয়ের ক্ষেত্রে নিশ্চিৎভাবে সর্বনিম্ন ১৫,০০০ টাকা ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন ক্রেতারা। এছাড়া উল্লিখিত স্মার্টফোনগুলো ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্য মডেলভেদে নিশ্চিতভাবে ক্যাশব্যাক সুবিধাতো আছেই। ক্রেতাদের পাঠানো এসএমএসগুলো সফটওয়্যারের মাধ্যমে দৈবচয়ন ভিত্তিতে বাছাই করে ক্যাশব্যাক প্রদান করা হবে।

গ্যালাক্সি এ৩০এস (৬৪জিবি সংস্করণ) ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন। এই অফারে, এক্সচেঞ্জ করতে ইচ্ছুক ডিভাইসের মূল্যমানের সাথে স্যামসাংয়ের পক্ষ থেকে অতিরিক্ত ৩০০০ টাকা যোগ করে মোট মূল্যমান নির্ধারণ করা হবে।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, " সম্মানিত ক্রেতাদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এবং স্যামসাংয়ের বৈচিত্র্যপূর্ণ পণ্যের সাথে তাঁদের মেলবন্ধন ঘটাতে আমাদের এই বিশেষ অফার। প্রতিনিয়ত ক্রেতাদের নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচয় ঘটাতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই আয়োজন তারই অংশ। ক্রেতাদের জীবন আনন্দময় করতে এবং আগামী দিনগুলোতে আমাদের সাফল্যের ধারা বজায় রাখতে এই অফারটি সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।"

(ঢাকাটাইমস/৫নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4